বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

নামের আগে ডাক্তার লেখায় জামায়াতের আমিরকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ডাক্তার না হয়েও নামের আগে বেআইনিভাবে ডাক্তার লেখায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আমির সেলিম রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর বাজারে তাকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও গোপালপুর বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ডিপ্লোমা পাস পল্লী চিকিৎসক হয়ে নামের সঙ্গে ডাক্তার পদবী লিখে প্রচারের দায়ে সেলিম রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত সেলিম রেজা দীর্ঘদিন ধরে তার নামের সাথে ডাক্তার লিখে গোপালপুর বাজারে রোগির সেবা ও চিকিৎসাপত্র দিয়ে আসছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com