বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

গাজীপুরে পোশাক কর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩৫ দেখা হয়েছে
আইকন।

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সুলতান নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম সরোয়ার জাহান বলেন, শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বসবাসরত এক নারী শ্রমিক স্থানীয় শহীদের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। গত ১৯ এপ্রিল  রাতে নানা অভিযোগ তোলে ওই নারী শ্রমিককে বাড়ি থেকে বের করে দেয় শহীদ।

এই অবস্থা দেখে আশ্রয় দেওয়ার কথা বলে স্থানীয় মিজান ফকির নিয়ে যায় তার ভাড়া দেওয়া বাসার একটি রুমে। গভীর রাতে প্রথমে কুপ্রস্তাব দেয় এবং পরে জোর করে তাকে ধর্ষণ করে মিজান ফকির। পরে দলবেঁধে আরও চারজন তাকে ধর্ষণ করে।

পরে ভিকটিম ওই বাসা থেকে পালিয়ে গিয়ে ধর্ষণের ঘটনাটা স্বজনদের জানায়।

এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয় এবং মামলার দুই নাম্বার আসামি সুলতানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com