বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

উল্লাপাড়ায় অর্ধকোটি টাকার কোকেনসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ লক্ষাধিক টাকার কোকেন সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী মো: আবু বক্করের ছেলে মো: হাফিজুর রহমান (৩১) একই উপজেলার শুকলা হাট গ্রামের মো: ইয়াছিন প্রামনিকের ছেলে মো: আব্দুল জুব্বার (২৪), একই গ্রামের মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার (৩৬) ও পাবনা জেলার ভাংগুড়া উপজেলার ময়দান দিঘী গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে মো: জাহিদ হাসান (৪০)।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫৮ লক্ষ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেন উদ্ধার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com