বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

উল্লাপাড়ায় অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অস্ত্রের মুখে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো, উক্ত উপজেলার বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান (৩৫), কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামের মো: টুটুল (২৮) ও কর্নসূতি গ্রামের আব্দুস সালাম (৩২)।

উল্লাপাড়া মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত উপজেলার মীর ট্রার্ভেলসের স্বত্বাধিকারী ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল মান্নানের অফিসের কর্মচারী তাজু বৃহস্পতিবার দুপুরের দিকে উল্লেখিত টাকা নিয়ে হাটিকুমরুল থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন।

এ সময় একটি সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে দুই ছিনতাইকারী বসে ছিল এবং ওই সিএনজির পিছনে দুটি মোটরসাইকেলে আরো ৪ ছিনতাইকারী ছিল। সিএনজিটি উল্লেখিত এলাকার সোলাগাড়ী ব্রীজের কাছে পৌঁছলে মোটরসাইকেল আরোহীরা গাড়িটির গতি রোধ করে এবং পিস্তল উঁচিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে তাজুর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ৩ জন ছিনতাইকারীকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ওই ৩ জনের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। বিকেলে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি প্রদিপ দাস উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com