রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

উলিপুর মাদক সেবনের সময় ৬জনকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজলার বুড়াবুড়ি ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ফকির মোহাম্মদ পানাতিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে হাতে-নাতে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো কোবাদ আলী, কাশেম আলী,শাহীন আলম, এরশাদ আলী ও জাহিদুল ইসলাম।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com