বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে দোকানপাট ও শপিংমলে ক্রেতাদের ভিড় নেই

  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  লকডাউনে বন্ধ থাকার পর সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও খুলেছে দোকানপাট, শপিংমলসহ সব ধরণের মার্কেট। এ জন্য সকাল থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেছে দোকানিরা।

আজ রবিবার সকাল ৯টার দিকে রাঙ্গামাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেট কর্তৃপক্ষ ও দোকানিরা দোকার খোলার সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন।

আবার অনেকেই ভোরে এসে দোকানের পরিস্কার পরিচ্ছনতার করে ক্রেতাদের জন্য বসে আছেন।

আর শপিংমল সকালে খুললেও ক্রেতা সমাগম তেমন একটা ছিলো না তবে দুপুরের পরে ক্রেতাদের সমাগম কিছুটা বাড়তে থাকে।

ইমা ক্লথ ষ্টোরের দোকানের মালিক আহম্মদ হোসেনসহ কয়েকজন কাপড়ের দোকানের মালিক জানান, সকাল থেকে শপিংমলগুলো ক্রেতাদের জন্য পরিস্কার পরিচ্ছন্ন করে দোকান সাজিয়ে রেখেছি।

তবে আজ প্রথম দিনে ক্রেতাদের ভিড় খুবই কম। করোনা ভাইরাসের কারণে দোকান বন্ধ রাখায় যে ক্ষতি সেটি ঈদের আগে পুষিয়ে নিতে পারবো বলে আশা করছি।

আর সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বিক্রেতাদের নিয়ন্ত্রণ করছি।

বনরূপা শপিংমলে আসা ক্রেতা নার্গিস জাহান ও সাহিদা পারভিন জানান, লকডাউনে কারণে এতদিন বাইরে বের হওয়া হয়নি। আজ মার্কেট খোলা হয়েছে জেনে পরিবার পরিজনদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বের হয়েছি। আর স্বাস্থ্যবিধি মেনে সর্তকতার সাথে মার্কেটে এসেছি। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দ্রুত বাড়িতে ফিরে যাবো।

বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু সৈয়দ জানান, সরকারের নিদের্শনা অনুসারে আজ শপিংমলগুলো খোলা হয়েছে। আর ক্রেতা ও বিক্রেতারা যাতে স্বাস্থ্য বিধি মেনে দোকানপাট ও শপিংমলে প্রবেশের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শপিং মলের সামনে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা শপিংমলে প্রবেশ করবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেই আজ রোববার খুলেছে দেশের দোকানপাট ও শপিংমল। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

তবে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মার্কেট ও শপিংমল খুললেও ক্রেতা সমাগম না থাকায় হতাশায় ভুগছেন বিক্রেতারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com