বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের যশোপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ ও পাপিয়া সুলতানার নেৃতত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, বুধবার যশোপাড়া গ্রামে শাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও রাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট, সেমাই তৈরি করতে দেখা যায়।

এ সকল অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা এবং রাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ জানান, দুটি প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন। স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com