সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

রাজশাহীতে তেলসহ টিসিবি পণ্য উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে একটি মুদির দোকান থেকে বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর রেশমপট্টি এলাকায় কাজল ব্রাদার্স নামের মুদি দোকান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, টিসিবি’র পণ্য সংরক্ষণ করে পরে তা খুচরা বাজারে বিক্রি করা হবে এমন সংবাদ পেয়ে মহানগরীর রেশমপট্টি এলাকার কাজল ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেলসহ বিপুল পরিমাণ টিসিবির অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।

অন্যান্য পণ্যের মধ্যে ছিলো সাড়ে তিন’শ কেজি চিনি, তিন’শ কেজি ডাল এবং দুই’শ কেজি ছোলা। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com