বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মুন্নি আক্তার (২৮) ও সাবিনা বেগম (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আটক মুন্নি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আজিজুলের মেয়ে। সাবিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনিছুর ইসলামের স্ত্রী।
ডিবির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে। আটকের সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।