বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কর্তন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শুক্রবার সকালে সদরের সাবগ্রাম ইউনিয়নের খিদ্রধামা এলাকায় দরিদ্র কৃষক আলমগীর হোসেনের ৪০ শতক জমির বোরো ধান কেটে দিয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের খিদ্রধামা গ্রামের দরিদ্র কৃষক আলমগীর হোসেন ৪০ শতক জমিতে বোরো ধান চাষাবাদ করেন। সম্প্রতি ধান পাকলেও তিনি মজুরির অভাবে ধান ঘরে তুলতে পারছিলেন না। কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশংকায় ছিলেন।

এমন খবর পেয়ে শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষকের বাড়িতে যান। তারা কৃষকের অনুমতি নিয়ে ধান কেটে ও মাড়াই করে তার ঘরে পৌঁছে দেন।

মুকুল ইসলামের সাথে কৃষক আলমগীর হোসেন জানান, ছাত্রলীগের নেতারা এগিয়ে না এলে অর্থাভাবে ধান ঘরে তুলতে পারতেন না। তার জমি থেকে ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ধান কাটার সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মী সেলিম রেজা, ইউসুফ, জ্বীম, আহাদম মোমিন, রবিউল, রায়হান, শহর ছাত্রলীগ নেতা শামীম ফরহাদ, শাহরিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগ নেতা রব্বানি হোসেন, ফজলে রাব্বী, শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই অব্যাহত রেখেছি। এর আগে সাবগ্রামের চান্দপাড়ায় এক কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এছাড়া করোনা প্রতিরোধে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com