বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অবশেষে চাকিরপশার নদী খননের কাজ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  অস্তিত্ব হারানো কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অভ্যন্তর দিয়ে প্রবাহিত শীর্ণকায় চাকিরপশার নদীর খনন কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় খনন কাজের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চাকিরপশার নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক ড. তুহিন ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান মন্ডল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুড়িগ্রাম-লালমনিরহাট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নদী সুরক্ষা কমিটির আহবায়ক খন্দকার আরিফ, সদস্য সচিব তারেক আহমেদ, গজেন্দ্রনাথ রায় প্রমুখ।

রংপুর অঞ্চলের ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম বিএডিসি সেচ বিভাগ ২৪ লক্ষ টাকা ব্যয়ে চাকিরপশার বিল খাল শিরোনামে নদী খনন কাজ শুরু করেছে।

এরফলে নদী সংলগ্ন ২৫ হাজার একর ধানের জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। নদীটি খননের জন্য এবং অবৈধ দখল মুক্ত করতে চাকিরপশার নদী সুরক্ষা কমিটি আন্দোলন করে আসছে।

স্থানীয় প্রভাবশালীরা এই নদীর অধিকাংশ জায়গা জবরদখল করে এর অস্থিত্ব সংকটে ফেলেছে। এই খনন কাজের মধ্য দিয়ে চাকিরপশার নদী তার হারানো অস্থিত্ব ফিরে পাবে বলে আন্দোলনকারীরা তাদের বক্তব্যে জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com