সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের র‌্যাব-১২’র সদস্যরা বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সুমি খাতুন (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সুমি খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজীপুর (টিকরাভিটা) গ্রামের মো: শাহাদাত হোসেনের স্ত্রী।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পৌণে ২টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডের পার্শ্বে মোবাইল মার্কেটের গলিতে ‘‘মতিউর রহমান কমপ্লেক্স’’ এর সামনে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১’শ ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com