রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহীতে করোনায় ৯ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

শিশুটির নাম তাওহিদ (৯)। সে রাজশাহী নগরীর মালদা কলোনীর হুমায়ুন কবিরের ছেলে।

শিশুটি করোনায় মারা যাওয়ার বিষয়টি শনিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তারা শিশুটির চিকিৎসায় অবহেলারও অভিযোগ তুলেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল নমুনা দিয়ে দেয় শিশুটি। ওই দিন তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ আসে। পরের দিন শিশুটিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি বলেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়। তার কিডনির সমস্যা ছিল বলেও জানান ডা. সাইফুল।

শিশুটির আত্মীয় ও রামেক হাসপাতালের সিনিয়র নার্স কোহিনুর বেগম জানান, কিডনির সমস্যার কারণে গত জানুয়ারিতে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্ হলে দেড় মাস আগে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুদিন পর থেকে জ্বরে ভুগছিল শিশুটি।

শিশুটির বাবা হুমায়ুন কবির বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি। এছাড়াও আইসিইউতে নেয়া হয়েছে শেষ মুহুর্তে। আরও আগে তাকে আইসিইউতে নেয়া প্রয়োজন ছিল। বেড ফাঁকা থাকলেও তাকে আইসিইউতে নেয়া হয়নি বলেও অভিযোগ করেন হুমায়ুন কবির।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com