বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন তর্ক-বিতর্ক না করে মানবিকতার কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত।
‘ উনার (খালেদা জিয়া) যে অবস্থা এদেশে চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আসাটা খুবই খারাপ লক্ষণ। যে কোন সময় কোনও কিছু হতে পারে,’ রবিবার টাঙ্গাইলের সন্তোষে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।