বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় শ্রমিক লীগ নেতার রগ কেটেছে যুবলীগ নেতা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৮৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের হাত পায়ের রগ কেটে দিয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সহযোগীরা।

এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে।

আজ রোববার (১৬ মে) দুপুরে উপজেলার নিউ মার্কেটের দোতলায় এ ঘটনা ঘটে। সরদার সোয়েব পাথাইঝাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউ মার্কেটের দোতলায় নিজ অফিস বসে ছিলেন সোয়েব। এ সময় মির্জা রাব্বীসহ ৫-৬ জন সোয়েবের অফিসে প্রবেশ করেন।

কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রে দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। এতে সোয়েবের হাত-পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া হোসেন বলেন, সরদার সোয়েবের হাত ও পায়ের রগ কেটে গেছে। অবস্থা খুব খারাপ। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সোয়েবের বাবা খাজা রাফিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাব্বীর সঙ্গে ঠিকাদারি কাজের টাকা নিয়ে বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল সোয়েবের। এজন্য কুপিয়ে হত্যার চেষ্টা করেছে রাব্বী।

তবে মমতাজ বেগম বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে এমন মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। রাব্বী এমন কাজ করেনি। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

বাজারের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মির্জা রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com