বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : “আসুন করোনা প্রতিরোধে মাস্ক পরি, অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করি”-প্রতিপাদ্যে রংপুর বিভাগীয় স্বাস্থ্যবিভাগের নির্দেশনায় কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনা সচেতনতায় উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ৩দিন ব্যাপী ক্যাম্পেইন উপলক্ষে শাপলা চত্বর এলাকায় উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান,জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.মো: শহীদুল্লাহ লিংকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নজরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।