শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়।

যার মধ্যে ৮০ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৯ জন, বাগেরহাট ১ জন ও যশোর জেলার ১ জন রয়েছে।

মৃতরা হলেন খুলনার রূপসার মো. বাদশা মিয়া (৫৫) এবং গোপালগঞ্জের মোকছেদপুরের মো. বিশনু খা (৫৫)।

এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ৬ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। রেডজোনে ৩৯ জন এবং ইয়োলো জোনে ২৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৬ জন।

রোববার ১২ টা পর্যন্ত করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সূত্র নিশ্চিত করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com