শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় করোনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুরের আব্দুল আজিজ (৫৭), টুটপাড়া এলাকার আমসুউদ্দীন আহমেদ (৭৫) ও বাগমারা এলাকার খান আব্দুল মান্নান (৬৯)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫৩ জনের মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

রেড জোনে ৪৭ জন এবং ইয়োলো জোনে ২২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ছয়জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর রেলীগেট এলাকার বাসিন্দা মৃত. হয়রত আলীর ছেলে আব্দুল আজিজ (৫৭) মৃত্যুবরণ করেন।

এছাড়া সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আমসুউদ্দীন আহমেদ (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল বারীর ছেলে।

১০ মে করোনায় আক্রান্ত অবস্থায় খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার রাত ২টা ১৫ মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খান আব্দুল মান্নান (৬৯) আরও এক রোগীর মৃত্যু হয়।

গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি সদর থানাধীন বাগমারা এলাকার বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে।

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ এসেছে।

এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫২ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরার একজন, ঢাকার দুইজন, যশোরের দুইজন, নড়াইলের দুইজন, ঝিনাইদহের দুইজন, চুয়াডাঙ্গায় একজন ও টাঙ্গাইলের একজনের করোনা পজেটিভ এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com