বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রেস্তরাঁয় হিন্দু তরুণীকে গরুর গোশত খাওয়ানোর অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে ‘সম্পাস ডাইন’ নামে একটি চায়নিজ রেস্তরাঁয় এক সনাতন ধর্মাবলম্বী তরুণীকে চিংড়ি কারির সাথে গরুর গোশত মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে শহরে অভিজাত বিপনী বিতান রানার প্লাজা’র এ ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোড়পাড় শুরু হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বগুড়া জেলা ও পৌর পুজা  উদযাপন পরিষদ এ নিন্দা জানিয়েছে। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দে জানান, ওই তরুণী ও তার অভিভাবকদের ডেকে আনা হয়েছে। এ নিয়ে পুলিশের সাথে বৈঠক হবে। তারা মামলা করতে চাইলে সার্বিক সহযোগিতা করা হবে।

জানা গেছে, বগুড়া শহরের নবাববাড়ি সড়কে ব্যবসায়ী সাইরুল ইসলামের মালিকানাধীন আধুনিক বিপনী বিতান রানার প্লাজা। এর ৭মতলায় গত বছরের ৮ নভেম্বর সাইরুল ইসলামের আধুনিক চায়নিজ রেস্তরাঁ ‘সম্পাস ডাইন’ উদ্বোধন করা হয়। সেখানে অভিজাত পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া করে থাকেন।

বৃহস্পতিবার বিকালে বগুড়ার দুপচাঁচিয়ার এক তরুণী (অনন্যা দাস বৃষ্টি) স্বজনদের সাথে ওই রেস্তরাঁয় খেতে আসেন।

তিনি ওয়েটার আনন্দিকে ফ্রাইড রাইস ও চিংড়ি কারির অর্ডার করেন। খেতে নিয়ে ওই তরুণী দেখতে পান চিংড়ির সাথে গরুর গোশত মেশানো হয়েছে। সঙ্গে সঙ্গে তরুণী প্রতিবাদ করেন এবং বমি করে ফেলেন।

ভিডিওতে দেখা যায়, ওই তরুণী কান্নাকাটি করছেন, তিনি সম্পাস ডাইন’এর কর্তৃপক্ষের কাছে তাকে গরুর গোশত খাওয়ানের প্রতিবাদ করেন।

তিনি এ ব্যাপারে কৈফিয়ত চান। তখন রেস্তরাঁর লোকজন বলেন, তারা জানতেন না তিনি (তরুণী) হিন্দু। তারা এ ঘটনায় সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। তরুণীকে শান্ত করার চেষ্টা করেন।

ঘটনাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক রাজেশ নাহা ও সাংগঠনিক সম্পাদক সেকেন নাহা এক বিবৃতিতে জানান, তাদের বোন একজন অনলাইন ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার বিকালে বগুড়ায় সম্পাস ডাইনে এসে ফ্রাইড রাইস ও চিংড়ি কারি অর্ডার করেন।

কিন্তু ওয়েটার তাকে চিংড়ির সাথে গরুর গোশত দেন। হিন্দু মহাজোট পরিবার মনে করে এ ঘটনা শুধু একটি রেস্টুরেন্টের চিত্র নয়; সমগ্র দেশের চিত্র।

নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার অপর এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল হক ভুঞা জানান, ফেসবুকে এক হিন্দু তরুণীকে চিংড়ির তরকারির সাথে গরুর গোশত খাওয়ানের ভিডিও দেখতে পান।

শুক্রবার শহরের রানা প্লাজার ৭তম তলায় সম্পাস ডাইনের ওয়েটার শহরের কলোনী এলাকার ওয়েটার আনন্দিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এছাড়া দুপচাঁচিয়ার ওই তরুণীকেও ডাকা হয়েছে। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দে জানান, ওই তরুণী ও তার অভিভাবকদের ডেকে আনা হয়েছে। এ নিয়ে পুলিশের সাথে বৈঠক হবে। তারা মামলা করতে চাইলে সার্বিক সহযোগিতা করা হবে।

মামলা না করলে আমাদের কিছু করার নেই। তবে এ নিয়ে শহরে গুঞ্জন উঠেছে রেস্তরাঁ কর্তৃপক্ষ প্রভাবশালী ও ধনাঢ্য হওয়ায় ঘটনাটি মিমাংসা করা হবে।

শুক্রবার সন্ধ্যায় খবরটি পাঠানোর সময় সদর থানায় এ নিয়ে পুলিশ, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ওই তরুণীর পরিবারের সাথে বৈঠকের প্রস্তুতি চলছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com