বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

প্যারামেডিক্স চিকিৎসককে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এক প্যারামেডিক্স চিকিৎসককে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সন্তানের চিকিৎসার নামে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা মেহেদী হাসান কাফি (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

শনিবার সকালে বগুড়া শহরের মালতিনগর হাইস্কুল সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলেও তিনি স্বীকারোক্তি দেননি।

রোববার তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড চাওয়া হবে।

পিবিআই বগুড়ার ইন্সপেক্টর জাহিদ হাসান ও এজাহার সূত্র জানায়, ভিকটিম একজন প্যারামেডিক্স চিকিৎসক। শহরের তিনমাথা এলাকার ফার্মেসীতে চিকিৎসা দিয়ে থাকেন।

পরিচয়ের সুবাধে বগুড়া শহরের মালতিনগর হাইস্কুল সড়কের আবদুল করিমের ছেলে মেহেদী হাসান কাফির সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে তিনি তার শহরের পুরান বগুড়ার বাড়িতে যাতায়াত করতে থাকেন।

কাফি তার ছোট ছেলে আলভী হাসানের চিকিৎসার নামে নেওয়া সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেন। বাড়িতে যাতায়াতকালে মহিলার সাথে জোরপূর্বক শারীরিক মেলামেশা করেন।

এছাড়াও কক্সবাজার, রাজশাহী, গাজীপুরের বিভিন্ন রিসোর্ট ও মোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন।সর্বশেষ গত ৫ মে বাড়িতে এসে আবারো ধর্ষণ করেন।

এ ব্যাপারে তিনি (ভিকটিম) প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাফির বিরুদ্ধে মামলা করেন। বিচারক সদর থানার ওসিকে এজাহারটি গ্রহণ করে পিপিআইকে তদন্ত করতে দেওয়ার নির্দেশ দেন।

মামলাটি পাবার পর পিবিআই সদস্যরা শনিবার সকাল ৭.৫০ মিনিটে বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কাফি পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। বিকালে তাকে আদালতে হাজির করা হলেও তিনি স্বীকারোক্তি দেননি।

তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মনি জানান, স্বীকারোক্তি না দেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিনদিনের রিমান্ড আবেদন করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com