বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল আমতলা বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- সদর উপজেলার বিলধলি (কামারপাড়া) গ্রামের মৃত আব্দুর করিম শেখের ছেলে সিএনজি চালক মো: মাসুদ রানা (৩৬) ও শিয়ালকোল শাহাপাড়া গ্রামের মৃত দেলবার প্রামানিকের ছেলে মো: আব্দুস সোবহান (৩২)।

র‍্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার জন রানা শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আমতলা বাজারে নিলয় টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং দোকানের সামনে অভিযান চালিয়ে ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একটি পুরাতন সিএনজি,  নগদ ১১ হাজার ৭’শ ২৫ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com