মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান ৫ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মে) মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম (৩৫), মজিদ সরকারের ছেলে আনিছুর (৩০), সেকেন্দারের ছেলে ছাত্তার (৬০), ইয়াহিয়ার ছেলে জিয়াউর (৩৫) ও কলিম উদ্দিনের ছেলে রবিউল (৪৫)।

সকল আসামীর বাড়ি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।

রোববার গভীর রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পূলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একদল পুলিশ আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় সেখান থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। আসামীদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com