শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় আকবরিয়াসহ দুটি হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে আকবরিয়া গ্রান্ড হোটেলসহ দু’টি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে আদালত এ জরিমানা করেন। এছাড়া মাস্ক না পরায় এক ব্যক্তিকে ২শ’ টাকা জরিমারা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮এ শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া গ্রান্ড হোটেল কর্তৃপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অপরাধে বাইপাস মহাসড়কে মোমিন হোটেল মালিককে পাঁচশত টাকা জরিমানা করা হয়। মাস্ক পরিধান না করায় এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, শহরের ঠনঠনিয়া ও বনানী বাসস্ট্যান্ডে গণপরিবহনে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ ও সতর্ক করা হয়। এ সময় সকল বাস কাউন্টারের ম্যানেজারকে ডেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা পুলিশ ও এপিবিএনের সদস্যরা সহায়তা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com