বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে কুখ্যাত আসামি মফিজুল গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী, গণর্ধষণ ও জোড়া খুনের আসামি মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মেজবাকে (৩৪) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, বৃহস্পতিবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আমিনুল ইসলাম, এসআই আহসান, এএসআই মিল্টন ও এএসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ওরফে মোখলেস ওরফে চেয়ারম্যান এবং তার সহযোগী আবু তাহের মেজবাকে মাদকসহ গ্রেপ্তার করে।

আসামি মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের পূত্র।

অপরদিকে আসামি মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত: কফিল উদ্দিনের পূত্র। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষন ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারের সময় আসামিদের কাছে সংরক্ষিত হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আসামি মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রীজ সংলগ্ন সেচ পাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামি।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com