বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কাপড়ের হাটে অভিযান চালিয়ে নারীসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- এনায়েতপুর থারার-খোকসাবাড়ী পূর্বপাড়া গ্রামের মো: কমেদ মীরের স্ত্রী মোছা: আন্না বেগম (৪০), ব্রাহ্মন গ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো: রফিকুল ইসলাম (২৮)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি: জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌণে ৫টার দিকে এনায়েতপুর কাপড়ের হাটের পূর্ব পার্শ্বে টাঙ্গাইল শাড়ী ঘর এর সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।