মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীও আগ্নেয়াস্ত্রসহ মো: আব্দুল হান্নান তালুকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত হান্নান ওই গ্রামের পিতা-মৃত নিজাম উদ্দিন তালুকদারের ছেলে। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌণে ৫টার দিকে আব্দুল হান্নানের পরিত্যক্ত চিপসের কাখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ ১ টি পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু, ১টি মোবাইল, ২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উপরোক্ত অস্ত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ছিনতাই এবং নিজেকে এলকার মাস্তান হিসেবে জাহির করতো বলে স্বীকার করে। এছাড়া তার নামে সিরাজগঞ্জ সদর থানায় ইতি পূর্বে হত্যা চেষ্টা মামলা রয়েছে ।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com