বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

বগুড়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক প্রতারক গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে চোরাইকারবারী সাজিয়ে তার কাছে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উপজেলার চক ঝিনাহার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছে সিআইডি পুলিশের ও মানবাধিকার সংস্থার ভুয়া পরিচয় পাওয়া গেছে।

শুক্রবার সকালে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, শরিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাহার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি ২৪ মে দুপুরে আবদুল বাছেদ নামে ও ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে যান।

ভুয়া পরিচয়পত্র দেখানোর পর বাড়িতে চোরাই মালামাল আছে এবং তাকে গ্রেফতার করা হবে এমন ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ও হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। ব্যবসায়ী নূর ইসলাম ভয়ে ১৫ হাজার ও সন্ধ্যায় আরো তিন হাজার টাকা দেন।

এরপর আবারো তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ব্যবসায়ী নুর ইসলাম প্রতিবেশির মাধ্যমে জানতে পারেন ওই ব্যক্তি ভুয়া পুলিশ। তিনি বৃহস্পতিবার দুপুরে বিষয়টি শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামকে জানান।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশ সদস্যরা চক ঝিনাহার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রতারক শরিফুল ইসলামের কাছে সিআইডি পুলিশের ও মানবাধিকার সংগঠনের ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। সে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com