বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাটে ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ রাসেল মিয়া (৩০) ও রতন পাল (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল উপজেলার সদরের বোতলারপাড় ছাটমল্লিকবেগ গ্রামের নজরুল ইসলামের পুত্র ।

অপর মাদক ব্যবসায়ী রতন পাল উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী গ্রামের নারায়ন পালের পুত্র।

পুলিশ জানায়, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা,ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশসহ তাদের সদস্যরা রাসেল মিয়ার শয়ন কক্ষ থেকে প্রায় ৪’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

এছাড়া রতন পালকে তার বাড়ি থেকে হিরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা দায়ের হয়েছে।

রাসেল ইতোপূর্বেও মাদকদ্রব্যসহ ধরা পরেছিল বলে জানা গেছে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমান ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com