বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও যথাযথ পরিবেশ নিশ্চিত করার আগ পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানা এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত বানিয়ারচালার কনসেপ্ট কংক্রিট লিমিটেড নামের কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জীত বিশ্বাস । আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।