শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুড়িগ্রাম সদর ইউএনও

  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত (২৮ মে) তিনি করোনা পজেটিভ সনাক্ত হন। পরে রোববার (৩০ মে) তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নজরুল ইসলাম বলেন, সদর ইউএনও শরীরে কোভিড সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ শনাক্ত হন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রোববার তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও নিলুফা ইয়াছমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান,   ‘ইউএনও সামান্য জ্বরে ভুগলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি কাশির সমস্যায় ভুগছেন। পরিবারে শিশু সন্তান থাকায় অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাকে (ইউএনও) তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন।’ ইউএনও’র শারীরিক সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনাও করেছেন।

প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে এ পর্যন্ত ১ হাজার ২১৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ্ হয়েছেন। আর কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com