সাজ্জাদুল তুহিন,বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় করোনা প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার সময় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় অনেক মটরসাইকেল আরোহীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানাও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা মো: এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন ও দপ্তর সম্পাদক রওশন আলম প্রমুখ।
মাস্ক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষদেরকে মাস্ক পরিধানের জন্যে সরকারী নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।
পরবর্তীতে সরকারের নির্দেশনা কেউ না মানলে যে কোন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।