বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় দলীয় কর্মসূচিতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হাতাহাতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দলীয় কর্মসূচিতে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি বলে নেতৃবৃন্দ দাবি করেছেন। বিকালে এ খবর পাঠানোর সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল দলীয় নবাববাড়ি সড়কে কার্যালয়ের সামনে আসে। বেলা সাড়ে ১১টার দিকে ব্যানারের সামনে দাঁড়ানো ও ফটোসেশন নিয়ে জেলা ছাত্রদলের বৃত্তি ও ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের সাথে অন্যদের প্রথমে ঠেলাঠেলি, বাকবিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে আলমগীর হোসেনের শরীরে রক্তাক্ত জখম হয়।

তখন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নেতৃবৃন্দ জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। দু’পক্ষের সাথে বসে মিমাংসা করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবিজানান, ছাত্রদলের সমাবেশ শুরুর আগেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা চলে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com