বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকা ও সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনী মহল্লার মো: রেজাউল করিমের স্ত্রী রোকসানা (৩৫), সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে মো: তারিকুল ইসলাম হৃদয় (২৮) ও ব্রাম্মণ বয়ড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে মো: ফরহাদ হোসেন (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো: মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো: মোশাররফ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনী মহল্লায় বুধবার (২ জুন) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রোকসানাকে গ্রেফতার করেছে।
এরপর ডিবি পুলিশের ওই দলটি রাত ১০টার দিকে সদর উপজেলার বারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তারিকুল ও ফরহাদকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।