শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল । আর রানার্স আপ হয়েছে মানিকগঞ্জ পৌরসভা দল।

সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অাপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

এসময় পৌর মেয়র মো: রমজান আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে জেলা পর্যায়ে ক্রীড়াঙ্গনের সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় একাত্তর টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

গত বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হওয়া ববঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com