শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ স্নুকার টুর্নামেন্ট

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হলরুমে শেষ হয়েছে জেলা প্রশাসক কাপ স্নুকার টুর্নামেন্টের ফাইনাল খেলা।

টুর্নামেন্টে সিঙ্গেল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ডিএসএ সদস্য শুভ। আর ডাবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ।

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত শনিবার শুরু হয় এই টুর্নামেন্টটি। টুর্নামেন্টে সিঙ্গেল ও ডাবল মিলে স্নুকার ডিএসএ ক্লাবের ১২টি টিম অংশ নেয়।

ফাইনাল খেলায় সিঙ্গেলে রানার্স আপ হয়েছেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ও ডাবল এ তানজু ও আরঙ্গ।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন জেলা প্রশাসক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, টুর্নামেন্টের সদস্য সচিব তানজিলুর ফারগানি তানজুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com