বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়াড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
তারা হলো-ওই এলাকার রেজাউল করিম (৪২), আশরাফ (৪৮), কালাচাঁন (২২), রাশেদুল ইসলাম (৩৫), মনোহর আলী (৩১), হাফিজুর (৩৫) ও রামগাতি গ্রামের শানিল সেখ (৩৫), আল আমিন সেখ (২৬), জসিম উদ্দিন (২৫)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের রেজাউল করিমের বাড়িতে প্রতিদিনের মতো জুয়ার আসর চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে এসআই মাহমুদ হাসান, এসআই সাইফুলসহ (২) একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলাবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল, নগদ ৫ হাজার ১২০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।