বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীতে এক প্রতিবন্ধীকে (২২) ধর্ষণচেষ্টার ঘটনায় আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
আটক ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা। আজ বুধবার সকালে ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ তাকে আটক করে।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধীর ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে সে সটকে পরে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।