শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে চীনের সিনোভ্যাক্সের ৮৪০০ ডোজ ভ্যাকসিন পেল স্বাস্থ্য বিভাগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : চীন সরকারের দেয়া উপহার সিনোভ্যাক্সের ভ্যাকসিন সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও এসে পৌঁছেছে।

জেলা সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন ঢাকা থেকে রংপুর বিভাগীয় অফিসে ভ্যাকসিনগুলো ৮জেলার জন্য আসলে কুড়িগ্রামেও তা প্রেরণ করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়।

আনুষ্ঠানিকভাবে কুড়িগ্রাম জেলার জন্য ৮হাজার ৪শত ভ্যাকসিন গ্রহণ করা হলো।

তিনি বলেন,এখনও কবে থেকে এ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে এর নির্দেশনা না পেলেও খুব শিগগির তা শুরু করা হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে ভ্যাকসিনগুলো গ্রহণ করে জেলা স্বাস্থ্যবিভাগ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা,স্বাস্থ্যবিভাগের জেলা ইপিআই সুপার ভাইজার আইনুল হকসহ পুলিশ সুপারের প্রতিনিধি প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, চীন সরকারের উপহার হিসেবে কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম জেলায় ৮হাজার ৪শ ডোজ ভ্যাকসিন বুঝে নেয়া হলো।অতি দ্রুততম সময়ে এ ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com