বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া ঠাকুরট্যাক গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে মোঃ জেলাল শেখ (৩৭) ও সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার মো: খোকন শেখের স্ত্রী মোছা: কহিনুর বেগম (৫০)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুন) বিকেল সোয়া ৩টায় ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।