রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

রাঙ্গামাটি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২০-২০২১ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।

রবিবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২০-২০২১ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বেসমাপনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুন দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।

সমাপনী খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) রাঙ্গামাটি সদরকে ১-০ গোলে পরাজিত করে রাঙ্গামাটি পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) জুরাছড়ি উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কাউখালী উপজেলা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com