মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

রাজস্থলীতে চোলাইমদসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে চোলাইমদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো অটোরিক্সা চালক মো. সাকিব (২১) এবং মো. তুষার (২০)। এ সময় তাদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা উভয় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুলিশ নিয়মিত তল্লাসি চালানোর সময় একটি অটোরিক্সার (সিএনজি) গতিবিধি সন্দেহ হলে থামানোর নির্দেশ দেন।

অটোরিক্সা নিয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ সময়  অটোরিক্সাটি তল্লাশি চালিয়ে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com