শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

রৌমারীতে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে পরকীয়া প্রেমের জেরে এরশাদুল ইসলাম (৩০) নামে একজনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে মাসুদ রানা (২০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

আহত মাসুদ রানাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে আনা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে পুলিশ।

পরকীয়ায় অভিযুক্ত গৃহবধূর ছোট ভাই শিহাব ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

নিহত এরশাদুল উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের সুরুজ্জামানের ছেলে। আহত মাসুদ রানা একই গ্রামের ইন্না মিয়ার ছেলে বলে জানা গেছে। অপরদিকে ঘাতক শিহাব একই গ্রামের লিটনের ছেলে।

রোববার রাত ৮টা দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর দক্ষিনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত এরশাদুল দীর্ঘদিন যাবৎ তার চাচাতো শালক রাশেদুলের স্ত্রী লিমার সাথে পরকিয়ায় লিপ্ত ছিলেন।

বিষয়টি জানাজানি হলে লিমার ছোটভাই শিহাব ক্ষিপ্ত হয়ে ধাড়ালো ছুড়ি গলায় ঢুকিয়ে আঘাত করলে ঘটনাস্থলে নিহত হন এরশাদুল।

অপরদিকে এরশাদুলের সঙ্গে থাকা মাসুদ রানা তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও হাতে থাকা ছুড়ি দিয়ে এলোপাথারি কোপ দিয়ে খুন করার চেষ্টা চালায় শিহাব।

এসময় মাসুদ রানার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

খবর পেয়ে এরশাদুল ইসলামের লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এঘটনায় অভিযুক্ত শিহাবসহ ২ জনকে আসামী করে নিহতের বাবা রৌমারী থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com