বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

তাড়াশে মাদ্রাসা শিক্ষক ও যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসর থেকে মাদ্রাসা শিক্ষক ও যুবলীগ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- আমবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা, বাহাদুর আলী।

র‍্যাব-১২’র সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তাড়াশ পৌর বাজার এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, বিকেলে মাদ্রাসা শিক্ষক যুবলীগ নেতা ও সাংবাদিকসহ আটজনকে থানায় সোপর্দ করেছে র‌্যাব সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com