মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

স্বাক্ষর জাল করে প্রতারণা, মূলহোতাসহ মান্দায় ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় স্বাক্ষর জাল করে প্রতারণা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা গোয়েন্দো পুলিশের (ডিবি) যৌথ অভিযানে মান্দার কসব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অসীম হোসেন (২০) পলাশবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং পলাশবাড়ী বাজারের তাদের হার্ডওয়ার দোকান থেকে আটক করা হয়। এছাড়া অন্যদের পাঁজরভাঙ্গা থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এনএসআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কেএম শামসুদ্দিন বলেন, চারজনকে আটক করা হলেও মূলহোতা অসীম হোসেন। সে কম্পিউটার দিয়ে স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল। এছাড়া কিছু ছবিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ডিবি পুলিশ বাদী হয়ে অসীম হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গঠন প্রক্রিয়াধীন রয়েছে মান্দা থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, অসীম হোসেন এসএসসি পাশ করার পর কম্পিউটার কিছু কাজ শিখে। এরপর একটি দোকান দেয়। দোকানে বসে গোপনে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজি এনএসআই, ডিজি কোস্টগার্ড, ডিজি বিজিবির স্বাক্ষর জাল করে।

এ ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানোসহ প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে।

এরপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রধানমন্ত্রী এবং এনএসআই এর মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার প্রদানের তথ্য জানা যায়।

এ অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে।

পরবর্তীতে এনএসআই ও পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় জেলা এনএসআই নওগাঁর নির্দেশনায় সোমবার অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করে জানায়, প্রধানমন্ত্রী, ডিজি এনএসআইসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার প্রদান করেছে।

একটি সূত্র মতে, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্যপ্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, দুইটি মোবাইল সেট এবং একটি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com