বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : চলমান লকডাউনের সময় অটোরিক্সা চালু, গ্যাসের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর দাবিতে কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টি শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার, কমিউনিস্ট নেতা দেলোয়ার হোসেন, প্রদীপ কুমার সরকার, আক্তারুল ইসলাম রাজু, সুব্রতা রায় প্রমুখ।