শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

কুড়িগ্রামে ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৯ হাজার টাকাসহ বকুল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে আটক করা হয়। আটক বকুল উপজেলার জাউনিয়ার চর এলাকার কড়াইডাঙ্গি গ্রামের ফরহাদ আলীর পূত্র।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার শোবারঘরের বালিশের নিচ থেকে ১৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ৭৩৫ টাকা জব্দ করে।

পরে বাড়িতে মাদক সংরক্ষণ ও বিক্রির অপরাধে বকুল মিয়াকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজাতে প্রেরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com