বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় জমিজমা বিরোধে জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মাহাতাব ও শফিকুল নামের স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে এই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেয়া হয়।

নিহতরা হলেন, দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহদের বেশির ভাগ আঘাত মাথায়।

ওসি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ওসি মাহাহারুল বলেন, স্থানীয় মাহাতাব ও শফিকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের একজন করে মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রুপের দাসপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসাঃ সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। 

অন্য দিকে শফিকুর গ্রুপের শফিকুল নিজে মারা যান। তার গ্রুপের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। আহতদের মধ্যে উভয় পক্ষের এই পাঁচজনের অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে মাহাতাব হোসেন নগরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে সেলিম মুর্শেদ পিস্তল হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত ২৮ জুন তিন সহযোগিসহ গ্রেপ্তার হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com