শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

লকডাউনে খুলনা প্রশাসন কঠোর অবস্থানে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ক‌ঠোর লকডাউ‌নের প্রথম দিন আজ বৃহস্প‌তিবার।

আজ সকাল থে‌কে খুলনায় দা‌য়িত্ব পাল‌নে ব‌্যস্ত থাক‌তে দেখা গে‌ছে প্রশাস‌নের সদস‌্যদের। মো‌ড়ে মো‌ড়ে বসা‌নো হ‌য়ে‌ছে পুলিশি চেক‌পোষ্ট। প্রয়োজন ছাড়া ঘর থে‌কে বের হ‌লেই তা‌দের ফি‌রি‌য়ে দেয়া হ‌চ্ছে। নগরীর সকল দোকানপাট বন্ধ র‌য়ে‌ছে।

সকাল থে‌কে নগরীর প্রাণ‌কেন্দ্র ডাকবাংলা মো‌ড়ে ক‌য়েক‌টি ফ‌লের দোকান ছাড়া বাকী সব বন্ধ ছিল। রোগী ও বয়স্ক মানুষ ছাড়া কাউ‌কে বের হ‌তে দি‌চ্ছে না প্রশাস‌নের সদস‌্যরা।

নগরীর শিববা‌ড়ি মো‌ড়েও একই অবস্থা। অপ্রয়োজ‌নে রাস্তায় মোটর সাই‌কেল বের করার অপরা‌ধে ক‌য়েক‌টি যানবাহনের বিরু‌দ্ধে মামলা ও থানায় পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

ত‌বে বিগত লকডাউ‌নের সময় রাস্তায় গণপ‌রিবহন দেখা গে‌লেও আজ সকাল থে‌কে রিকসা ছাড়া যা‌ন্ত্রিক প‌রিবহন বন্ধ ছিল।

নির্বহী ম‌্যা‌জি‌স্ট্রেট আ‌রিফুল ইসলাম জানান, দে‌শে অস্বাভা‌বিক আকা‌রে ক‌রোনা আক্রান্ত রো‌গীর সংখ‌্যা বে‌ড়ে গে‌ছে। মন্ত্রী প‌রিষ‌দের নি‌র্দেশে লকডাউন চলমান র‌য়ে‌ছে। খুলনার অবস্থা খুব ভয়াবহ। রোগী ও বয়স্ক মানুষের প্রয়োজন ছাড়া সকলকে বা‌ড়ি প‌ঠি‌য়ে দেওয়া হ‌চ্ছে। আমা‌দের চার‌টি ভ্রাম‌্যমাণ আদালত শহ‌রের বি‌ভিন্ন স্থান প্রদ‌ক্ষিণ কর‌ছে। তা‌দের সা‌থে র‌য়ে‌ছে পু‌লিশ ও বি‌জি‌বির সদস‌্যগণ।

খুলনার জেলা প্রশাসক জানান জেলায় এক ব্যাটালিয়ন সেনা সদস্য মোতায়েন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com