শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ভাই গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো: হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত দুজন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মো: খলিল শিকদার ও  মোছা: হালিমা বেগম এর ছেলে। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব-৬ জানায়, সোমবার রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মো: হেলাল শিকদার ও জেল্লালকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের নিকট  হতে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধারপূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর সোনাডাঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com