শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় মৃত চিকিৎসককে পদায়ন!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে মৃত চিকিৎসক জীবেশ কুমার প্রামানিক স্বপনকে মৃত্যুর সাত মাস পর সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে করোনা বিশেষায়িত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত চিকিৎসককে পদায়ন করে তামাশার সৃষ্টি করেছে বলে নানা আলাচনা-সমালোচনা চলছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, এখানে করোনা রোগির চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩ জনকে সংযুক্ত করা হয়েছে। এ তালিকায় ভুলবশত: ডা. জীবশের নাম এসেছে।

বগুড়া স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ডা. জীবেশ কুমার প্রামানিক স্বপন রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২২তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা। ডা. স্বপন বগুড়া শজিমেক হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এখানে কারোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে বগুড়ার করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ৪৩ জনকে এখানে সংযুক্তিতে পদায়ন করা হয়।

গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ তালিকায় মৃত চিকিৎসক জীবেশ কুমার প্রামানিক স্বপন ১৫ নম্বরে আছেন। প্রজ্ঞাপনটি চিকিৎসকদের নজরে এলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সঞ্চয় জানান, ৪৩ জন চিকিৎসককে এখানে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে থেকেই এখানে করোনা রোগিদের সেবা দিবেন। সম্ভবত ভুলবশত: ডা. স্বপনের নামে এ তালিকায় রয়েছে। তিনি বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবহিত করবেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক কর্মকর্তা মন্তব্য করেছেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাশা। সাত মাস আগে মৃত চিকিৎসকের নাম সংযুক্ত করায় প্রমাণ করে তারা কতটা ‘ব্যাকডেটেড’।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল জানান, করোনা যুদ্ধে জীবন বিসর্জনকারী চিকিৎসককে নতুন করে আরেকটি হাসপাতালে পদায়ন (সংযুক্ত) করা বিস্ময়কর ব্যাপার। মৃত করোনা যোদ্ধা ডা. জীবেশ কুমার প্রামানিক স্বপনের পদায়ন ভুলবশত: হয়েছে। মঙ্গলবার বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com